দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীতে প্রতিদিনই বিভিন্ন প্রয়োজনে এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে হয়। বিশেষ করে কেনাকাটার জন্য বিভিন্ন শপিংমল ও মার্কেটে যাওয়ার আগে সাপ্তাহিক বন্ধের দিনটি জানা থাকলে সময় ও ভোগান্তি দুটিই এড়ানো যায়। কারণ, সপ্তাহের নির্দিষ্ট দিনে রাজধানীর বিভিন্ন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা ও মার্কেটের সাপ্তাহিক বন্ধের দিন। ফলে এসব এলাকায় কেনাকাটা করতে যাওয়ার পরিকল্পনা থাকলে আগে থেকেই বিষয়টি জেনে নেয়া প্রয়োজন।
যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে: কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া।
যেসব মার্কেট বন্ধ থাকবে: বসুন্ধরা সিটি, ইস্টার্ন প্লাজা, মোতালেব প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্কিড প্লাজা।
রাজধানীর বিভিন্ন মার্কেট ও এলাকার সাপ্তাহিক বন্ধের দিন সাধারণত নির্দিষ্ট থাকলেও বিশেষ পরিস্থিতিতে দোকান বা মার্কেটের কার্যক্রমে পরিবর্তন হতে পারে। তাই জরুরি কেনাকাটার ক্ষেত্রে সংশ্লিষ্ট মার্কেট বা দোকানের খোলার সময় সম্পর্কে আগে নিশ্চিত হয়ে বের হলে অপ্রয়োজনীয় ভোগান্তি এড়ানো সম্ভব।
কে